আজকাল ওয়েবডেস্ক: আজ রাত কিম্বা কাল সকাল, দীর্ঘ অপেক্ষা আর চিন্তার অবসান ঘটে আসতে পারে নতুন খবর। তেমনটাই বলছেন উদ্ধারকারীরা। এক, দুই করে পেরিয়ে গিয়েছে ১১ দিন। উত্তরকাশীতে, সুড়ঙ্গ ভেঙে আটকে পড়েছেন ৪১ জন। বহু চেষ্টার পরেও এখনও সম্ভব হয়নি তাঁদের উদ্ধার করা। তবে মঙ্গলবার বিশেষজ্ঞদের পাঠানো ক্যামেরায় আটকে পড়া শ্রমিকদের ছবি এবং ভিডিও প্রথমবার প্রকাশ্যে এসেছে। তাতে কিছুটা স্বস্তিতে শ্রমিকদের পরিবার। পাইপের মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে খাবার। ২২ মিটার জায়গা জুড়ে বসানো হয়েছে মাইক্রো টানেল। উদ্ধারকারীরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বড় কোনও খবরের আশা করা হচ্ছে। উদ্ধারকারীরা পক্ষ থেকে জনানো হয়েছে, আচমকা কোনও বড় বিপর্যয় কিম্বা বাধার সম্মুখীন না হলে, তাড়াতাড়ি বড় খবর দেওয়া যাবে। ওএনজিসি, এসজেভিএনএল, আরভিএনএল সহ ৫ টি বেসরকারি সংস্থা সর্বক্ষণ কাজ করে যাচ্ছে শ্রমিকদের উদ্ধার কার্য সম্পন্ন করতে।
Uttarakhand: সুড়ঙ্গে ১১ দিন আটক শ্রমিকরা, বড় খবর আজ রাতেই!
















