আজকাল ওয়েবডেস্ক: ইতালি থেকে দেশে ফিরেই স্ত্রী'কে নৃশংসভাবে খুন যুবকের। মেঝেতে মাথা ঠুকে স্ত্রী'কে খুন করার অভিযোগ সুখদেব সিং নামের এক যুবকের বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে সোমবার। কর্মসূত্রে ইতালিতে থাকেন সুখদেব। সোমবারই পাঞ্জাবের সান্ধু ছাতা গ্রামে নিজের বাড়িতে ফিরেছিলেন। বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই স্ত্রীর সঙ্গে তুমুল বচসা শুরু হয় তাঁর। সেই সময় রাগের মাথায় বাড়ির ভিতরে কংক্রিটের মেঝেতে মাথা ঠুকে ৪৫ বছরের হরপ্রীত কাউরকে খুন করেন সুখদেব।
আঘাতের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ হরপ্রীতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর থেকে সুখদেব পলাতক। খুনের পর যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে, সেকারণে বিমানবন্দরে নজরদারি চালাচ্ছে পুলিশ।