আজকাল ওয়েবডেস্ক : ৮ জন প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মীকে মৃত্যুদণ্ডের সাজা দিল কাতারের আদালত। বিগত এক বছরেরও বেশি সময় ধরে তাঁরা সেখানে বন্দি ছিলেন। এই খবরে কেন্দ্র সরকার রীতিমতো স্তম্ভিত। বন্দি সেনাকর্মীদের সবরকম সম্ভাব্য আইনি সহায়তা করা হবে বলে জানিয়েছে দিল্লি। এই প্রাক্তন সেনাকর্মীদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে।সূত্রের খবর, তাঁরা সকলেই একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণের কাজ করত। এর আগে একাধিক বার তাঁদের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে আদালতে। তবে বৃহস্পতিবার এই মামলার রায় দেয় আদালত। ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ”এই রায়ে আমরা গভীরভাবে স্তম্ভিত। বিস্তারিত রায়ের অপেক্ষায় রয়েছি। আমরা সাজাপ্রাপ্তদের পরিবারের সদস্য ও আইনজ্ঞদের দলের সঙ্গে যোগাযোগ রাখছি। সব ধরনের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এই মামলাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সবরকম আইনি সহায়তা করা হবে।
NAVY VETERANS : ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মীকে মৃত্যুদণ্ডের সাজা
















