আজকাল ওয়েবডেস্ক: বিহারে চলছে নাটকীয় পর্ব। ফের বিজেপির সঙ্গে হাত মেলাতে চলেছেন নীতীশ কুমার। এরই মধ্যে শুক্রবার ৭৯ জন আইপিএস ও ৪৫ জন বিহার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের আমলাকে বদলির নির্দেশ জারি করেছে বিহার সরকার। জানা গিয়েছে, স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি আইপিএস সুশীল মানসিং খোপদেকে এডিজি পদে বদল করা হয়েছে। ওই পদে থাকা আইপিএস অফিসার অমত রাজকে এডিজি পদে বহাল করা হয়েছে। জেহানাবাদের এসপি দীপক রঞ্জনকে বিহার স্পেশাল আর্মড পুলিশের বুদ্ধগয়া বিভাগের কমান্ডান্ট পদে আনা হয়েছে। আরারিয়ার এসপি অশোক কুমার সিংকে পাঠানো হয়েছে সাসারাম। তাঁকেও স্পেশাল আর্মড পুলিশের কমান্ডান্ট পদে বদল করা হয়েছে। নীতিশের ‘ডিগবাজি’ জল্পনার মাঝে এহেন রদবদলে অনেকেই রাজনৈতিক রং দেখছেন।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ইন্ডিয়া জোট ছেড়ে দিয়ে এনডিএ-র হাত ধরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে রবিবারই বিহারে আবার জেডিইউ-বিজেপি জোট সরকারের ছবি দেখতে পাওয়ার পূর্ণ সম্ভাবনা। বর্তমান আরজেডি-র সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে এসে নীতীশ বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হতে চলেছেন- সেই চিত্রনাট্য বৃহস্পতিবার রাতেই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জে পি নাড্ডার বৈঠকেই রচনা হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।