আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকালে দিল্লির ঘুম ভাঙল হাল্কা বৃষ্টিতে ভিজে। আইএমডি-র পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল দিল্লি সহ আশেপাশের এলাকা মেঘলা করে রয়েছে। ফলে বৃষ্টি হবে। আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার ফলেই দিল্লিতে এই অকাল বৃষ্টি। বৃষ্টির ফলে দিল্লিবাসী দূষণ থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। দিল্লিতে তাপমাত্রার পারদ এখন বেশ নিম্নমুখী। তার মধ্যে এই অকালবৃষ্টির ফলে তাপমাত্রা আরও খানিকটা কমবে বলেই খবর। হাওয়া অফিস আরও জানিয়েছে, দিল্লির পরিবেশ এখনও মেঘলা রয়েছে। ফলে আগামী দু-একদিন ধরে দিল্লির বিভিন্ন অংশে বৃষ্টি হবে। শীতের পাশাপাশি এই বৃষ্টি দিল্লিবাসীকে শীতের আমেজ আরও ভালোভাবে উপভোগ করার সুযোগ করে দিয়েছে। দূষণে লাগামের ফলে দিল্লির পরিবেশও কিছুটা মনোরম হয়েছে।
DELHI RAIN: হাল্কা বৃষ্টিতে ঘুম ভাঙল দিল্লির
















