টিনসেল টাউনের মায়া নগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত ক্ষোভ জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

পাশে প্রশাসন
রাখী সাওয়ন্তের পাশে প্রশাসন। বিচ্ছিন্ন স্বামী আদিল শাহ দুরানির অতর্কিত হামলা থেকে বাঁচাতে। রাখীর অভিযোগ, আদিল তাঁর বাড়িতে যখন তখন চলে আসছে। খুনের ভয় দেখাচ্ছে। পাশাপাশি, রাখীর নাম মামলাও ঠুকেছে আদালতে। তাই এই বাড়তি সতর্কতা।

বদলাচ্ছে দেহরক্ষী
লরেন্স বিষ্ণোই আবারও তাঁকে খুনের হুমকি দিয়েছে। সলমন খানের ঘনিষ্ঠ। তাই পা়ঞ্জাবি গায়ক গিপ্পি গ্রেওয়ালের দুবাইয়ের বাড়িতে অতর্কিতে হামলা চালিয়েছে। মুম্বই পুলিশ তাই সলমনের নিরাপত্তা ঢেলে সাজাচ্ছে। পাশাপাশি, তাঁকে আগ্নেয়াস্ত্র রাখারও অনুমতি দেওয়া হয়েছে

বাংলাদেশে রণবীর
শাহরুখ খানের "পাঠান" থেকে শুরু। এরপর "জওয়ান" মুক্তি পেয়েছে। সেই তালিকায় নাম লেখাল রণবীর কাপুরের "অ্যানিমেল"। এই নিয়ে চতুর্থ হিন্দি ছবি বাংলাদেশে মুক্তি পাচ্ছে।

রানি খেতে পেতেন না!
রানি মুখোপাধ্যায়কে নাকি খেতে দিতেন না করণ জোহরের "কুছ কুছ হোতা হ্যায়" ছবিতে অভিনয়ের কারণে। রানি ওই ছবিতে ছোট পোশাকে। তাই দেখতে যাতে খারাপ না লাগে তার জন্য হোটেলে বলে দিয়েছিলেন, রানিকে যেন বেশি খাবার খেতে না দেওয়া হয়।